Logo

গুলি করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিমাঞ্চলের ইহুদি ধর্মের একটি তীর্থস্থানে সংঘর্ষ চলাকারে ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা যায় বার্তা সংস্থা এএফপি।

মন্ত্রণালয় জানায়, নিহত কিশোরের নাম গাইত ইয়ামিন। তার বয়স ১৬। নাবলুসের পূর্বে অবস্থিত জোসেফ’স টম্বের কাছে সংঘর্ষ চলাকালে ইসরাইলি বাহিনীর ছোড়া গুলিতে মারাত্মকভাবে আহত হওয়ার পর সে মারা যায়। তার মাথায় গুলি লেগেছিলো।

তথ্যসূত্র: বাসস

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬