Logo

বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি 

স্পট মার্কেটে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ টি কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৬ মে, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ব্যাংক, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ও প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৯ মে , রোববার কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে, সোমবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬