Logo

বৃহস্পতিবার লেনদেন বন্ধ ৮ কোম্পানীর

লেনদেন বন্ধ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানীর শেয়ার লেনদেন বন্ধ থাকবে বৃহস্পতিবার। কোম্পানিগুলো হলো : রিপাবলিক ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, ম্যারিকো, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, আইবিবিএল পার্পেচ্যুয়াল বন্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং এশিয়া প্যাসিকি জেনারেল ইন্স্যুরেন্স।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানি ৮ টি কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে এদিন লেনদেন স্থগিত রাখবে প্রতিষ্ঠান ৮টি। রোববার প্রতিষ্ঠান ৮টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬