Logo

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে । এদিন যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে সেতুটি। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার (২৪মে) গণভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে পদ্মাসেতুর উদ্বোধন এবং নামকরণের বিষয়ে সারসংক্ষেপ নিয়ে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান ওবায়দুল কাদের। গণভবন থেকে বেরিয়ে এসে অপেক্ষমাণ সাংবাদিকদের সেতুমন্ত্রী পদ্মাসেতুর উদ্বোধনের তারিখ জানান।

এ সময়ে ওবায়দুল কাদের বলেন, বহু প্রতীক্ষিত পদ্মাসেতু সেটা কবে উদ্বোধন হবে জানার আগ্রহ সবার মধ্যে। সেই সুসংবাদ আপনার দিচ্ছি। আগামী ২৫ জুন (শনিবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।

সূত্র: বাসস

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬