Logo

কৃষিবিদ ফিডের লভ্যাংশ ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারের তালিকাভুক্ত এসএমই ফিড পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে  এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮১ টাকা। আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৬১ টাকায়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩০ জুন কোম্পানিটির সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর বিতরণের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ জুন।

কোম্পানিটির কর্পোরেট ঘোষণার পর আজ থেকে শেয়ারের অনুমোদনের জন্য কোনো মূল্যসীমা বা সার্কিট ব্রেকার থাকবে না।

সূত্র: সানবিডি

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬