Logo

বেড়েছে ডেল্টা লাইফ-সাউথইস্ট ব্যাংক-নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারের দর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক: সপ্তাহের ১ম কার্যদিবস রবিবার (২২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, সাউথইস্ট ব্যাংক এবং নাহি অ্যালুমনিয়াম কোম্পোসাইট প্যানেল লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডেল্টা লাইফের শেয়ারের সমাপনী মূল্য ১১৮ টাকা ৮০ পয়সায় দাড়ায়, যেখানে গত কার্যদিবসের সমাপনী দর ছিলো ১১২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ, কোম্পানিটির শেয়ারের দর ৬ টাকা ৩০ পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারের দর ১২৩ টাকা ৭০ পয়সা থেকে ১১০ টাকায় উঠানামা করে।

এছাড়া সাউথইস্ট ব্যাংক লিমিটেডের শেয়ারের দর ৪.৯৬ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল লিমিটেডের ৪.৪৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ২.৪৫ শতাংশ, এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২.২৪ শতাংশ, কাট্টালি টেক্সটাইল লিমিটেডের শেয়ারের দাম ২.১৯ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১.৫৩ শতাংশ, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের ১.৪৪ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১.৩৬ শতাংশ এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ারের দর ১.২৯ শতাংশ বৃদ্ধি পায়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬