Logo

পুঁজিবাজারে বাড়লো মার্জিন ঋণ সুবিধা

শরীয়াহ কাউন্সিল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারহাউজের দেওয়া ঋণের (মার্জিন ঋণ) অনুপাত বৃদ্ধি করেছে। বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিদ্ধান্ত নেয়।

আজ রবিবার (২২মে, ২০২২) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

তালিকাভুক্ত যেকোনো সিকিউরিটিজ এর প্রাইস-আর্নিংস (পি/ই) রেশিও ৪০ (চল্লিশ) পর্যন্ত মার্জিন ঋণ এর সর্বোচ্চ হার/সীমা ১: ১ বা নিজস্ব ১ টাকার বিপরীতে ১ টাকা অর্থাৎ মক্কেল বা গ্রাহকের তহবিলের ১০০% হিসেবে প্রযোজ্য হবে। এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

বিশেষজ্ঞরা মনে করেন, মার্জিন ঋণের বর্তমানে একটি প্রতিষ্ঠানের গ্রাহকের ১০০ টাকা মূলধনের বিপরীতে সর্বোচ্চ ৮০ টাকা নিতে পারে। তবে মার্জিন ঋণ বাড়ানো হলে বিনিয়োগকারীর ক্রয়-ক্ষমতা বাড়বে এবং ঋণের অনুপাত বাড়লে বাজার এই মুহূর্তে চলমান ফোর্সড সেলের (Forced sale) চাপ কমবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬