Logo

পতন থামছেইনা, দিনের শুরুতেই উধাও ৫০ পয়েন্ট!

পতন থামছেইনা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের শেয়ারবাজারে পতন থামছেই না। গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০৭.২২ পয়েন্ট কমে যায়। আজ লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিটে সূচক কমে যায় ৫৫ পয়েন্ট।

গেলো সপ্তাহে টানা সূচকের পতন হওয়ায় বিনোয়াগকারীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। যদিও নিয়ন্ত্রক সংস্থা থেকে সূচকের পতন ঠেকাতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। বিএনইসি প্রধান গত বুধবার রাতে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে বাজার।

রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৩ পয়েন্টে। দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া ২৫৬ টি কোম্পানির শেয়ার। বেড়েছে ৫৯ কোম্পানীর শেয়ার এবং দাম অপরিবর্তিত আছে ৩৩ টি কোম্পানীর শেয়ার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬