Logo

গবেষণা কার্যক্রম পরিচালনার আহবান ঢাবি উপাচার্যের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ৯ নভেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সহযোগিতা এবং গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক ও গবেষকদের প্রতি আহবান জানিয়েছেন।

আজ শনিবার (২১ মে) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্ল্যান্ট ট্যাক্সোনমিস্ট (বিএপিটি) এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগে আয়োজিত বার্ষিক প্ল্যান্ট ট্যাক্সোনমি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান তিনি।

ঢাবি উপাচার্য বলেন, বিজ্ঞানের যেসকল বিষয় এখনও আবিষ্কৃত হয়নি সেগুলো চিহ্নিত করে গবেষকদের নতুন নতুন উদ্ভাবনে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। পারস্পারিক মিথস্ক্রিয়ার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে এ সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে।

অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধের চেতনা ধারণ করে দেশ, জাতি ও মানব কল্যাণে বিজ্ঞান এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

বিএপিটি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন স্বাগত বক্তব্য দেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মেলনে প্ল্যান্ট ট্যাক্সোনমি গবেষণায় অনন্য অবদানের জন্য ৮ জন বিশিষ্ট উদ্বিদবিজ্ঞানীকে স্বর্ণপদক প্রদান করা হয়।

সূত্র: বাসস

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬