Logo

ইউক্রেনের সংস্কৃতি কেন্দ্রে রুশ হামলার সমালোচনা জেলেনস্কির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার দেশটির পূর্বাঞ্চলের এক সাংস্কুতিক কেন্দ্রে রুশ হামলার সমালোচনা করেছেন। এ হামলায় একে শিশুসহ সাতজন আহত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলীয় লাজোভা শহরে নতুন করে সংস্কার করা হাউস অব কালচচারে রাশিয়া হামলা চালিয়েছে।

তিনি এর তীব্র সমালোচনা করে বলেন, দখলদাররা শিক্ষা, সংস্কৃতি ও মানবতাকে তাদের শত্রু হিসেবে বিবেচনা করছে। এসব তাদের ক্ষেপণাস্ত্র কিংবা বোমা থেকে রক্ষা পাচ্ছে না। জেলেনস্কি এ হামলাকে চরম মূর্খতা এব চরম শয়তানি বলে উল্লেখ করেন।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ভিক্টর জাবাশতা ইউক্রেনের বার্তা সংস্থাকে জানান, হামলায় সাত ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে কেউ মারা যায়নি।

সূত্র: বাসস

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬