Logo

শেয়ারবাজারের পতন থামাতে প্রি-ওপেনিং সেশন বাতিল

শেয়ারবাজারে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারের চলমান দরপতন ঠেকাতে নানা ব্যবস্থার পর এবার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে স্টক এক্সচেঞ্জের প্রি-ওপেনিং সেশন। রোববার (২২ মে,২০২২) থেকে আর বাজারে প্রি-ওপেনিং সেশন থাকবে না।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রি-ওপেনিং সেশন স্থগিত করে একটি নির্দেশনা জারি করে বৃহস্পতিবার।

২০২০ সালের অক্টোবরে, বিএসইসি উভয় স্টক এক্সচেঞ্জে প্রাক-ওপেনিং সেশন এবং পোস্ট-ওপেনিং সেশনের আবেদন অনুমোদন করে।

দেশের পুঁজিবাজারে সাম্প্রতিক দরপতনের সাথে এই প্রি-ওপেনিং সেশনের সংশ্লিষ্টতা আছে বলে অনেকের সন্দেহ। বাজারের কিছু আসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের হীন উদ্দেশ্য পূরণ করার জন্য এই প্রি-ওপেনিং সেশনকে কাজে লাগাচ্ছিল মত দেন। তারা লেনদেন শুরুর আগেই এমন কিছু অর্ডার বসাতো, যা দেখে সাধারণ বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে পড়ে। তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এভাবে লেনদেনের শুরুতেই সূচককে নিম্নমুখী করে দেওয়া সহজ হয়ে উঠে। পরে এই ধারা থেকে বাজার আর বের হতে পারে না। এই আপতৎপরতা বন্ধের লক্ষ্যে প্রি-ওপেনিং সেশন স্থগিতের সিদ্ধান্ত নেয় বিএসইসি

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬