Logo

এইউবিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ঈদ পূনর্মিলনী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান ইউনিভার্সিটিতে পবিত্র ঈদ-উল-ফিতর শেষে প্রতিষ্ঠানটির শিক্ষক ,কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) এইউবি’র আশুলিয়া ক্যাম্পাসে এ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র আশুলিয়া ক্যাম্পাসে ঈদ পরবর্তী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ট্রেজারার ও এক্টিং (ভিসি) প্রফেসর ড. মো: নূরুল ইসলাম ও এইউবি বোর্ড অব ট্রাস্টিজ এর অন্যতম সদস্য মিসেস সালেহা সাদেক। উপস্থিত ছিলেন সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ঈদ উল ফিতর আমাদের সবার মনে আনে আনন্দ,অনেকেই ঈদ উদযাপনে গ্রামে চলে যায়,পরিবার পরিজনের সাথে এক হয়ে এই আনন্দ ভাগাভাগি করে নেয়। ঈদের ছুটির পর আমরা আবার ফিরে এসেছি আমাদের আপন আঙিনা এ ক্যাম্পাসে। এইখানেও বয়ে যাক ঈদের আনন্দ, আমাদের মাঝে গড়ে উঠুক সম্প্রীতি ও বন্ধন।

তিনি আরও বলেন,  এইউবি একটি পরিবার,আমরা সবাই এই পরিবারেরই একজন। আমরা সবাই সবার সাথে মিলেমিশে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো। আমরা ইউজিসি’র নির্দেশনায় প্রতি সেমিস্টার ৬ মাস মেয়াদি করছি। তাই সবাইকে এই বিষয়ে বিশেষ মনযোগী হতে হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬