Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন দুই কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা ব্যাংক এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি দুইটির মধ্যে ঢাকা ব্যাংকের ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএএল)।

কোম্পানি দুইটির মধ্যে ঢাকা ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ৩১ মার্চ সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬