Logo

ব্যথা পেয়ে বিশ্রামে সেঞ্চুরিয়ান তামিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ক্রীড়াডেস্ক: হাতের ব্যথার জন্য চা-বিরতির পর ড্রেসিং রুমে গিয়ে আর মাঠে নামেননি তামিম। বিরতিতে যাওয়ার আগে তিনি ২১৭ বল খেলে ১৫ টি বাউন্ডারি হাঁকিয়ে ১৩৩ রানের ব্যক্তিগত সংগ্রহ গড়েন।

বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলতে নেমে ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন তামিম। তবে স্পিনার রমেশ মেন্ডিসকে লেট কাট খেলতে গিয়ে ডান হাতে ক্র্যাম্প করে তামিমের। তাই চা বিরতির পর আর মাঠে নামেননি তামিম।

এর আগে গতকালের ৩৫ রান নিয়ে তৃতীয় সকালে মাঠে নামেন তামিম। প্রথম সেশনে অর্ধশত এবং লাঞ্চের পর হাঁকান ক্যারিয়ারের দশম সেঞ্চুরি।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬