Logo

আগামী বছর থেকে চবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ইতোমেধ্যে বিষয়টি ডিনদের অবগত করা হয়েছে বলে জানিয়েছেনে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

মঙ্গলবার (১৭ মে) শিক্ষাখাতের নিউজপোর্টাল ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ আয়োজিত এক লাইভ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে চবি উপাচার্য আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের কথা বলা হয়েছে। বিষয়টি আমরা আমাদের ডিনদের জানিয়েছি। তারা বলেছেন এ বছর সময় কম। সেজন্য এ বছর থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে না। তবে আমরা আগামী বছর থেকে বিভাগীয় পর্যায়েই ভর্তি পরীক্ষা আয়োজন করব। এটি অনেকটাই নিশ্চিত।

চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা প্রসঙ্গে ড. শিরীন আক্তার আরও বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে চাই। তবে এটি আমার একার সিদ্ধান্ত না। আমাদের ডিনস কমিটি আছে, একাডেমিক কাউন্সিল আছে। সবার সাথে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

দ্যা ডেইলি ক্যাম্পাসের স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিনের সঞ্চালনায় উক্ত লাইভ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬