Logo

বাংলাদেশ ফাইন্যান্সের স্টক লভ্যাংশ বিতরণে বিএসইসি’র সম্মতি

বাংলাদেশ ফাইন্যান্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (বিডি ফাইন্যান্স) কোম্পানি লিমিটেডের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ৬ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

এ লভ্যাংশ নির্ধারণে ২৩ মে রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটির পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। জানা যায়, আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি স্টক লভ্যাংশ ইস্যু করতে পারবে না। তাই স্টক লভ্যাংশ ঘোষণার পর প্রতিটি কোম্পানিকে তা অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করতে হয়। সেই অনুযায়ী বিএসইসির কাছে গত ১৬ ফেব্রুয়ারি স্টক লভ্যাংশ বিতরণের অনুমোদন চেয়ে আবেদন করেছিল কোম্পানিটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬