Logo

টাকার মান কমল আরও ৮০ পয়সা

ডলার কারসাজি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংক আবার মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে। আজ সোমবার (১৬ মে) মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হবেন। অন্যদিকে বাড়বে আমদানিকারকদের খরচ।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে বিনিময় মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিলো কেন্দ্রীয় ব্যাংক । আর ২৩ মার্চ সেটা আরও ২০ পয়সা বাড়িয়ে বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা করা হয়েছিলো। গত ২৭ এপ্রিল বাড়ানো হয় ২৫ পয়সা। তাতে ১ ডলারের বিনিময় মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা।

সর্বশেষ ৯ মে ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৮৬ টাকা ৭০ পয়সায়। যদিও খোলাবাজারে ডলারের দাম বহু আগেই বেড়ে ৯০ টাকা ছাড়িয়ে গেছে। খোলাবাজারে এখন ডলারের দাম ৯৩ টাকার বেশি। আর আমদানির এলসির বিপরীতে আমদানিকারকদের ডলার কিনতে হচ্ছে ৯৫-৯৬ টাকায়।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬