Logo

প্রেসিডেন্ট আল নাহিয়ানের মৃত্যুতে শোক জানাতে আবুধাবিতে ছুটে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী এবং জনগণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা ও শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল রোববার আবুধাবিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সংযুক্ত আরব আমিরাতের নব-নির্বাচিহত প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করে এ শোক জানান।

এছাড়া মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী এবং জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানান।

এ সময় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী, রাজ পরিবারের সদস্যবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬