Logo

লেনদেনের শীর্ষে জেএমই হসপিটাল

জেএমআই সিরিঞ্জ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের ৫ম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে ‍(ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থান নিশ্চিত করে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির প্রায় ৪৪ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার টাকা লেনদেন হয়েছে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয় শাইনপুকুর সিরামিক্স (এসপি) এর; কোম্পানিটির প্রায় ৪১ কোটি ২ লক্ষ ৯২ হাজার টাকা। তৃতীয় অবস্থানে থাকা এসিআই ফর্মুলেসনস এর ৩৩ কোটি ৪৭ লক্ষ ৯৫ হাজার টাকা, বেক্সিমকো’র ২৯ কোটি ৯৩ লক্ষ ৮৪ হাজার টাকার, আরডি ফুডের ২৫ কোটি ৩৫ লক্ষ ৬৮ হাজার টাকার এবং ওরিয়ন ফার্মার ২৪ কোটি ৮০ লক্ষ ৮৭ হাজার টাকা লেনদেন হয়।

এছাড়া লেনদেনে এগিয়ে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আই পি ডি সি ফাইন্যান্স লিমিটেড, ইএইচএল, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড, সিভিওপিআরেএল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬