Logo

গ্লোবাল ইসলামী ব্যাংকের ‘জিআইবি রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোকে আরো বেশি উৎসাহিত করতে ‘জিআইবি রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করলো গ্লোবাল ইসলামী ব্যাংক।

ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী আবু জাহেদ ইমরানকে স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬