Logo

এ-চালান বিষয়ে এবি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

এ-চালান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এ-চালান সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে এবি ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির চট্টগ্রামের খুলশী শাখায় সচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ-চালানের মাধ্যমে আয়কর, পাসপোর্ট ফি এবং অন্যান্য রাজস্ব সংক্রান্ত সব পেমেন্ট এবি ব্যাংকের অনলাইনে দেওয়া যাবে। সচেতনতামূলক অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপকগণসহ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬