Logo

বৃহস্পতিবার ডেসটিনির কর্মকর্তাদের বিরুদ্ধে রায়

ডেসটিনির কর্মকর্তাদের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ অন্য আসামিদের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল।

বৃহস্পতিবার (১২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল এ রায় ঘোষণা করবেন।

গত ২৭ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য ১২ মে দিন ধার্য করেন আদালত। মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদও আসামি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় মানি লন্ডারিং আইনে মামলা দুটি করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬