Logo

ইনভেস্তেসিয়া গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

শরীয়াহ কাউন্সিল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি ‘ইনভেস্তেসিয়া গ্রোথ ফান্ডের (ওপেন-ইন্ড) এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে।

আজ মঙ্গলবার (১০ মে) প্রতিষ্ঠানটির ৮২৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ফান্ডটির প্রাথমিক লক্ষমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ইনভেস্তেসিয়া ক্যাপিটাল অ্যান্ড এসেট ম্যানেজমেন্ট লিমিটেড ২.৫০ কোটি টাকা প্রদান করবে (ফান্ডের প্রাথমিক আকারের ১০ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

ফান্ডেটির সম্পদ ব্যবস্থাপক হচ্ছে ‘ইনভেস্তেসিয়া ক্যাপিটাল অ্যান্ড এসেট ম্যানেজমেন্ট লিমিটেড’। ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ‘সেন্টেনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়ান সার্ভিসেস লিমিটেড’।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬