Logo

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যক্রম বোর্ডের ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (৯মে) কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ২০২২ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা হবে এবং এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ ঘণ্টায় নেয়া হবে এবং নম্বর হবে বিষয় ভেদে ৪৫৫-৫৫ নম্বরের মধ্যে। এছাড়া চলতি বছরের এ্‌ইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২২ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বোর্ড সূত্র জানায়, করোনার কারণে ক্লাস সংক্ষিপ্ত করে নেয়ার কারণে পরীক্ষার সময়ও কমানো হয়েছে।

সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬