Logo

ব্লক মার্কেটে চাঙ্গাভাব, বেড়েছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানির ৩১ কোটি ৫২ লাখ ০৪ হাজার টাকার লেনদেন হয়েছে, যেখানে গতকাল ৩৭টি কোম্পানির লেনদেন ছিলো  ২৮ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার টাকার।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯কোটি ৬৪ লাখ ৫২ হাজার টাকার।

এছাড়া ব্রাক ব্যাংকের লেনদেন হয় ৪কোটি ৪৪ লক্ষ ৩২হাজার টাকার, গ্র্রামীণ ফোনের ২কোটি ১৪ লক্ষ ২৭হাজার টাকার, লাফার্জ হোলসিমের ২কোটি ৫৫ লক্ষ ৫০ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ১ কোটি ১৯ লক্ষ টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৬৩ লক্ষ ৩৭ হাজার টাকার এবং বারাকাহ পাওয়ারের ৩কোটি ৩৯ লক্ষ ৫০ হাজার টাকার লেনদেন হয়।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬