Logo

‘তেল ব্যবসায়ীদের বিশ্বাস করা ছিল সরকারের ব্যর্থতা’

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রোযার আগে তেলের দাম নিয়ে ব্যবসায়ীদের বিশ্বাস করা ছিলো সরকারের ব্যর্থতা। ইদের পর তেলের দাম বাড়তে পারে, সেই তথ্য ব্যবসায়ীদের কাছে আগে থেকেই ছিলো। তাই ডিলার, রিটেইলার পর্যায়ে যে যেভাবে পেরেছে পণ্য মজুদ করেছে।

সোমবার (৯মে) সচিবালয়ে ভোজ্য তেলের বাজার ব্যবস্থা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বেশিরভাগ গণমাধ্যম দেশে তেলের দাম বৃদ্ধি নিয়ে কথা বলছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি নিয়ে কেউ কথা বলছে না। নেপাল, ভারত, পাকিস্তানসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে। গত এক বা দেড় মাসে গ্লোবাল মার্কেটে দামের তারতম্য কেমন সেটা নিয়ে কোনো নিউজ হচ্ছে না।

তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানূষের কষ্ট হচ্ছে স্বীকার করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমরা মাত্র ১০ শতাংশ তেল উৎপাদন করি। কিন্তু ৯০ শতাংশই আসে বিদেশ থেকে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬