Logo

ঈদের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান 

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঈদুল ফিতরের ছুটি শেষে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ (রোববার)। সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান শুরু হয়েছে।

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে স্কুল-কলেজে ১৭ দিন ও প্রাথমিক বিদ্যালয়ের ১৪ দিনের ছুটি ছিল। স্কুল-কলেজে গত ২১ এপ্রিল থেকে শুরু হয়ে শনিবার (৭ মে) পর্যন্ত বন্ধ ছিল সব ধরনের শিক্ষা কার্যক্রম।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল ১৪ দিন। এসব প্রতিষ্ঠানে ২৪ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ছিল ঈদের ছুটি। বিশ্ববিদ্যালয়গুলোও খুলেছে আজ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬