Logo

সোনালী পেপারের রাইট আবেদনের তারিখ নির্ধারণ

সোনালী পেপার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৭ জুন কোম্পানিটির রাইট আবেদন শুরু হয়ে চলবে আগামী ২৮ জুন পর্যন্ত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আগামী ২৩ মে কোম্পানিটির রাইট ইস্যু সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। সোনালী পেপার ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।

সোনালী পেপার ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭৩১টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

সোনালী পেপার ও বোর্ড মিলস লিমিটেড তাদের মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের জন্য রাইটের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহার করবে।

বিএসইসির দেওয়া শর্ত অনুসারে, আগামী ৫ বছর কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। অন্যদিকে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারে ৩ বছরের লক-ইন থাকবে। অর্থাৎ এ সময়ে তারা কোনো শেয়ার বিক্রি বা জামানত রাখতে পারবেন না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬