Logo

সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো

জাস্টিন ট্রুডো
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

মুসলমানদের ধর্মীয় উৎসবগুলোতে শুভেচ্ছা জানিয়ে থাকেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো । সব ধর্মের প্রতি উদার এই রাষ্ট্রনায়ক রোজার শুরুতে সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যান্য বছরের মতো এবারও ঈদুল ফিতরের আগমুহূর্তেও একইভাবে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সালাম বিনিময়ের মাধ্যমে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ ও টুইটারে দেওয়া ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।

ভিডিওবার্তায় কানাডার এই প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ মোবারক! রমজান মাসের সমাপ্তি উপলক্ষে যারা ঈদুল ফিতর উদযাপন করছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস ধরে রোজা পালন, প্রার্থনা ও ইবাদত করার পর আমি আশা করি আপনারা এই সময়টিকে উপভোগ করতে পারবেন।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬