Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির আবেদন ২২ মে

অটোপাস পাচ্ছেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী মাসের ২২ মে থেকে ৯ জুন পর্যন্ত অনলাইনে চলবে প্রাথমিক আবেদন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনার্স প্রথম বর্ষে ভর্তির  প্রাথমিক আবেদন ফরম ১১ জুনের মধ্যে আবেদনকৃত কলেজে জমা দেওয়া এবং ১২ জুনের মধ্যে এ সকল আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চিত করার বিষয়ে উল্লেখ করা হয়েছে।

আগামী ৩ জুলাই থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রম। এ ছাড়া ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের প্রফেশনাল ভর্তির অনলাইন আবেদন নেওয়ার তারিখ পরে জানানো হবে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের বিস্তারিত বিজ্ঞপ্তি ও ভর্তি নির্দেশিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) প্রকাশ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬