Logo

সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, মিসরসহ মধ্যপ্রাচ্য এবং অনেক দেশে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। গেলো দিন চাঁদ দেখা না যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে চাঁদ দেখা যায়নি। এতে করে সোমবার হবে শাওয়াল মাসের প্রথম দিন। সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা কমিটি একই কথা জানিয়েছে।

তুরস্কেও চাঁদ না দেখা যাওয়ায় আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। ফ্রান্সেও ঈদ হবে সোমবার। এ ছাড়া অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জানিয়েছে, রোববার হবে রমজানের শেষ দিন। ফলে দেশটিতে ঈদ হবে সোমবার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬