Logo

ঘরমুখো মানুষের ঢল শিমুলিয়া ঘাটে

ঘরমুখো মানুষের ঢল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে হাজারও মানুষের ঢল নেমেছে। পারের অপেক্ষায় রয়েছে প্রায় পাঁচ শতাধিক যানবাহন। শনিবার সকালে মানুষের চাপ থাকলেও লঞ্চ চলাচল শুরু হওয়ার পর এখন সেই চাপ কিছুটা কমতে শুরু করেছে।

গতকালের মতো আজও সকালে সাহরির পর পার হওয়ার জন্য ঘাটে হুমড়ি খেয়ে পড়ে ঘরে ফেরা মানুষ। তাই সকালবেলায় মানুষের ভিড় জমে যায় অনেক। কিন্তু লঞ্চ চালু হওয়ার পর ঘাটে এই মুহূর্তে মানুষের তেমন একটা চাপ নেই।

এর আগে শুক্রবার বৈরি আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হলেও আজ ভোর থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। শিমুলিয়া ঘাট থেকে ১০টি ফেরি চলাচল করছে বলে জানান সহকারী ব্যবস্থাপক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬