Logo

সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় সাকিব

সেরা অলরাউন্ডারের তালিকায় সাকিব
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ভেরিফায়েড ফেসবুক পেজে টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকা প্রকাশ করেছে। এতে ৪০৮ রেটিং নিয়ে তিন নম্বর অবস্থানে জায়গা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি সর্বকালের সেরা অলরাউন্ডারের এ তালিকায় সবার ওপরে আছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। তার রেটিং পয়েন্ট ৫৫৭। এর পরেই আছেন পাকিস্তানি, তার রেটিং ৪১২। তবে আইসিসি সেই নামটা কার, সেটা দর্শকদের অনুমান করতে বলেছে। তিনে আছেন, বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং ৪০৮।

৩৯৭ রেটিং নিয়ে চার নম্বরে আছেন আরেক অস্ট্রেলিয়ান, যদিও তার নাম উল্লেখ করেনি আইসিসি।সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং পাঁচে আছেন, তার রেটিং ৩৬৩।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৬ ম্যাচে ১১৯ উইকেট পেয়ে সবার শীর্ষে আছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিও সাকিব। ৩০ ম্যাচে ৪১ উইকেট শিকার করেছেন সাকিব।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬