Logo

এবারের ঈদেও খোলা থাকছে কাস্টম হাউস

খোলা থাকছে কাস্টম
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঈদের ছুটিতেও জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে চট্টগ্রামসহ দেশের সব কাস্টম হাউস সীমিত আকারে খোলা থাকার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আমদানি-রফতানি কার্যক্রম গতিশীল রাখতে ও বাণিজ্য বান্ধব রাজস্ব পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে আসন্ন ঈদুল ফিতরেও সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে কাস্টম হাউসগুলোতে কার্যক্রম সীমিত আকারে চলবে।

তবে ঈদের দিন কাস্টম হাউসগুলোতে কোনো কাজ হবে না বলে জানিয়েছে এনবিআর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬