Logo

আল-আকসা মসজিদে ইসরাইলি হামলার নিন্দা ওআইসি’র

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : জেরুজালেমে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে।

ইন্দোনেশিয়ার অনুরোধে ওআইসি গেলো ২৫ এপ্রিল ওই বিশেষ সভার আয়োজন করে। ওআইসির বিশেষ সভায় সভাপতিত্ব করে সৌদি আরব। এ সময় সভায় ফিলিস্তিনিদের ওপর চালানো হামলার নিন্দা জানানোর পাশাপাশি দ্রুত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানানো হয়।

ওআইসির মহাসচিব হোসেইন ব্রাহিম তাহা বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে যতদিন না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে, ততদিন ইসরাইল তাদের ওপর অত্যাচার করে যাবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। গতাকাল তিনি এক বিবৃতিতে এসব কথা বলেন।

সূত্র : (আরব নিউজে)

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬