Logo

সাত কলেজে আবেদন ১ জুলাই, পরীক্ষা শুরু ১২ আগস্ট

সাত কলেজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার আবেদন শুরু অগামী ১ জুলাই থেকে। এ আবেদন কার্যক্রম চলবে ২০ জুলাই পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাটার্য।

তিনি বলেন, সাত কলেজের ভর্তি পরীক্ষার আবেদন চলবে আগামী ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত। আগামী ১২ আগস্ট বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা। এ ছাড়া ১৯ আগস্ট হবে বাণিজ্য ইউনিটের পরীক্ষা এবং ২৬ আগস্ট হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা।

তিনি আরও বলেন, ২০২২-২৩ শিক্ষা বর্ষ থেকে সাত কলেজের আসন সংখ্যা কমিয়ে আনার বিষয়ে চিন্তা করা হচ্ছে। সাত কলেজে বেশি শিক্ষার্থী হওয়ায় ফেলের হারও অনেক বেশি। তাই এমন চিন্তা করা হচ্ছে যাতে করে ফেলের হার কমিয়ে আনা যায়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬