Logo

প্রথম প্রান্তিক প্রকাশ করল এবি ব্যাংক

এবি ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এদিন ব্যাংকটির পরিচালনা বোর্ডের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ১৫ পয়সা। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩০ টাকা ৮৪ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬