Logo

জমি কিনবে ড্যাফোডিল কম্পিউটার্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স স্কুল ভবনের জন্য ১৩.২০ ডেসিমেল জমি কিনবে। কোম্পানিটির জমি কিনতে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ ৪৪ কোটি ২২ লাখ ২ হাজার ৫০০ টাকা ব্যায় হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানিটি রাজধানীর উত্তরায় রূপায়ন সিটিতে স্কুল ভবনের জন্য কমন প্লেগ্রাউন্ডসহ ৮ তলা বিশিষ্ট ৩৪ হাজার ৯ স্কয়ার ফিট জমি কিনবে। কোম্পানিটি আরও জানায়, এই জমি ড্যাফোডিল কম্পিউটার্স ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের স্থায়ী ক্যাম্পাস হিসাবে ব্যাবহার করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬