Logo

ডিভিডেন্ড পাঠিয়েছে বাটা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি ৭৫ শতাংশ অন্তবর্তীকালীন ডিভিডেন্ড দিয়েছিল। এই হিসাবে কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে মোট ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ক্ষতি হয়েছে ৫ টাকা ১ পয়সা।

গেলো বছর কোম্পানিটির ইপিএস ছিল ৯৬ টাকা ৮৩ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৪ পয়সায়। আগামী ৩০ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬