Logo

শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

share bazar4
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৩টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনাইটেড ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ইউনাইটেড ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৪৮ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫২ টাকা ২০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৭.৮৫ শতাংশ বেড়েছে। এতে করে ইউনাইটেড ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো প্রভাতী ইন্সুরেন্সের ৬.২৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ৬.০৬ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ৫.৬৯ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৫.৪৬ শতাংশ, আইসিবি এএমসিএল-২য় মিউচুয়াল ফান্ডের ৪.৮১ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ৪.৭৪ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৪.৫৯ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৪.৩৩ শতাংশ এবং কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৪.২৫ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬