Logo

তৃতীয় প্রান্তিক প্রকাশ করল প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ পয়সা। গেলো বছর একই সময়ে ফান্ডটির ইপিএস ছিল ১৯ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ প্রথম ৯ মাসে ফান্ডটির ইপিএস হয়েছে ৪৮ পয়সা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ২৮ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ২৯ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬