Logo

ব্লক মার্কেটে ৩ কোম্পানির বিশাল চমক

ব্লকে তিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৮ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে ৩ কোম্পানির বিশাল চমকে লেনদেন হয়েছে। এই তিন কোম্পানির লেনদেনের পরিমাণ ৪০ কোটি ৫৩ হাজার টাকা। কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৮২ লাখ ৩৭ হাজার টাকার।

এদিকে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। এ ছাড়া কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৩১ লাখ ৪৮ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রভাতী ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬