Logo

সপ্তাহজুড়ে দর কমেছে যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ২০৪টির দর বেড়েছে, ১৪০টির দর কমেছে এবং ৪২টির দর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে সপ্তাহের শুরুতে প্রিমিয়ার ব্যাংকের উদ্বোধনী দর ছিল ১৬ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনশেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪ টাকায়। তারমানে দর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ১৪.১১ শতাংশ। এতে করে প্রিমিয়ার ব্যাংক ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : জেমিনি সী ফুডের ৮.৯৩ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ৬.৭৭ শতাংশ, আরামিট লিমিটেডের ৬.৩৩ শতাংশ, প্রাইম ব্যাংকের ৫.৮৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫.৩৪ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.১১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৪.৭৭ শতাংশ এবং আইসবি এএমসিএল-২য় মিউচুয়াল ফান্ডের ৪.৫৫ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬