Logo

ব্লক মার্কেটে ৩ কোম্পানির দখলে লেনদেন

ব্লকে তিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৭ কোটি ৯৯ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে ৩ কোম্পানির দখলে লেনদেন হয়েছে। এই তিন কোম্পানির লেনদেনের পরিমাণ ১২ কোটি ২৫ লাখ ৬ হাজার টাকা। কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ২২ লাখ ৩৬ হাজার টাকার।

এদিকে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৯২ হাজার টাকার। এ ছাড়া তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলহাজ টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ১৩ লাখ ৭৮ হাজার টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬