Logo

ডিভিডেন্ড ঘোষণা করল পদ্মা লাইফ ইন্স্যুরেন্স

পদ্মা লাইফ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ফাইনাল ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা আগে অন্তবর্তী ডিভিডেন্ড হিসাবে কোম্পানিটি ঘোষণা করেছিল। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে সমাপ্ত অর্থবছরের শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি সম্পদ মূল্য এবং শেয়ার প্রতি ক্যাশ ফ্লোর বিষয়ে কোন তথ্যই প্রকাশ করেনি কোম্পানিটি।

আগামী ১৯ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ মে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬