Logo

শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নতুন বিডিকমের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে বিডিকমের ক্লোজিং দর ছিল ৩৩ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৭ টাকা ২০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে। এতে করে বিডিকম ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : আইপিডিসি ফাইন্যান্সের ৭.৩০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৭.১১ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৬.৮২ শতাংশ, ইস্টার্ন লূব্রিক্যান্টসের ৬.২৫ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.৯৬ শতাংশ, এসইএম লেকচার মিউচুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ৫.৮৩ শতাংশ, ইনটেকের ৫.৪৬ শতাংশ, আমরা টেকনোলজির ৫.৪২ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬