Logo

ডিভিডেন্ড ঘোষণা করল ঢাকা ইন্সুরেন্স

ঢাকা ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্সুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা। এর আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৮৯ পয়সা।

গেলো ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৩ টাকা ৭৮ পয়সা। এর আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৩১ টাকা ৬১ পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে এক টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ৬৬ পয়সা।

আগামী ১৫ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ২২তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬