Logo

খুলেছে নিউ মার্কেট

নিউ মার্কেট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষের কারনে পরপর দুদিন বন্ধ ছিল রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট। সবপক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে নিউ মার্কেটের বিপণিবিতানগুলো খুলে দেওয়া হয়েছে।

বুধবার (২০) গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক নেহাল আহমেদ।। একই সঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয়েছে বলেও জানান নেহাল আহমেদ। আর ছাত্রদের ছুটি ও হলে থাকার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। বৈঠকে নিউ মার্কেট দোকানমালিক সমিতি ও বাংলাদেশ দোকানমালিক সমিতির নেতৃবৃন্দ, ঢাকা কলেজের শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬