Logo

সূচকের উত্থানে শেষ হলো লেনদেন

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৬০৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ৬ কোটি ১২ লাখ টাকা বেশি। এর আগের দিন ডিএসইতে ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬০৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৩ পয়েন্টে।

এ ছাড়া আজ ডিএসইতে ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৯টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২২৩ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৩২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬