Logo

শেয়ার দর বড়েছে যেসব কোম্পানির

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৫টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগের কর্মদিবস সোমবার নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের ক্লোজিং দর ছিল ৬১ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৭ টাকা ১০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এতে করে জেএমআই হসপিটাল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ারের ৭.৫৯ শতাংশ, সাবমেরিন ক্যাবলের ৫.৮৭ শতাংশ, এসএস স্টিলের ৫.৭১ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৫.২৯ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪.৯১ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৪.৭৮ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৪.৬৫ ম্যাকসন্স স্পিনিংয়ের ৪.৬৫ শতাংশ এবং বারাকা পাওয়ারের ৩.৭৫ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬